কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য, কুমিল্লা মহানগরী।
শনিবার (৪ জুলাই) বিকেলে নগরীর চকবাজার বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মদ মোল্লা এবং কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।
সভাপতির বক্তব্য মোসলেহ উদ্দিন বলেন, জুলাই অভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশ ও জনগণের কল্যাণে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গণমিছিলে কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মদ, অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, এবি পার্টি কুমিল্লা মহানগর সভাপতি জি. এম. সামদানীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
- ভিক্টোরিয়া কলেজ বাঁধনের সাবেক সভাপতি হাবিবুর রহমান ফাহিম এখন বাঁধনের কেন্দ্রীয় সভাপতি
- চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে' বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
- কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল
- দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর অনুদানে অসহায় ও কর্মসংস্থানপ্রত্যাশীদের মাঝে চেক ও ইজিবাইক বিতরণ
- কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল
- কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপন
- দীর্ঘ প্রতীক্ষার অবসান, আনুষ্ঠানিকভাবে গঠিত হলো নতুন ‘বাঙ্গরা উপজেলা’
- আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
- নিকারের অনুমোদন: কুমিল্লায় নতুন ‘বাঙ্গরা’ উপজেলা
- চৌদ্দগ্রামে সেজদারত অবস্থায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড